গুলশান হামলা

১২ জুলাই সারাদেশে বিএনপির শোক কর্মসূচি

বিএনপিগুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আগামী ১২ জুলাই সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ফখরুল বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে এবং গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১২ জুলাই দেশব্যাপী শোক দিবস পালন করা হবে।  কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। এছাড়া কালো ব্যাচ ধারণ করা হবে বলেও জানান তিনি।
মহানগর ও জেলা পর্যায়েও শোক সভা ও শোক মিছিল আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
/এসটিএস/এমও/এপিএইচ/

আরও পড়ুন:

দেশে ফিরলো ৭ জাপানির নিথর দেহ

নিহতদের লাশ নিতে ঢাকায় ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী

গুলশানে নিহত নাগরিকদের স্মরণ করছে ইতালি