‘প্রধানমন্ত্রী রাত জেগে জঙ্গি দমন করেন, আমরা একটা দিন কষ্ট করতে পারছি না’

মোহাম্মদ নাসিমকেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসবিরোধী সমাবেশে আসা নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় ক্ষুব্ধ হন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। থেমে থেমে বৃষ্টি আসায় কিছুক্ষণ পরপরই নেতাকর্মীরা সমাবেশস্থল ছেড়ে যেতে থাকে। এতে করে সমাবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং সমাবেশস্থলে বিশ্খৃলার সৃষ্টি হয়। এ সময় সভাপতির আসন থেকে উঠে মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখানে আমরা খেলা করতে আসি নাই। আমরা একটি কর্মসূচি পালন করতে এসেছি। তিনি বলেন, শেখ হাসিনা রাতে জেগে অপারেশন চালাতে পারেন। আর আমরা বৃষ্টিতে ভিজে বসতে পারি না।

বৃষ্টির কারণে সমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মিরা সমাবেশ ত্যাগ করে চলে যেতে চাইলে নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী রাত জেগে জঙ্গি দমন করেন আর আমরা একটা দিন কষ্ট করতে পারছি না। আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে। আর আমরা সমাবেশে এসে, এখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছি।

নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এখানে বসবেন বসেন, না হলে চলে যান। আমরা এখানে খেলা করতে আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে এসেছি। আপনাদের বিশৃঙ্খলা দেখতে এই আয়োজন করা হয়নি।

এর আগে বিকেলে তিনটায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুর হয়। কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা চলে যেতে থাকেন। এ সময় হঠাৎ সভাপতির আসনে ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশে এ সব কথা বলেন নাসিম।

এর আগে কঠোর নিরাপত্তায় দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন জোটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে আসেন তারা।

জঙ্গিবাদ-সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে স্লোগান দিয়ে মিছিল নিয়ে যোগ দেন তারা। সমাবেশে পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ জাতীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন- 

জঙ্গি হামলার ঘটনায় বিনিয়োগে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল

/পিএইচসি/এফএস/