আবার ঐক্যের কথা বললেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আবারও জাতীয় ঐক্যের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফখরুল রাজধানীর স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হৃদরোগে আক্রান্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে স্কয়ারে যান ফখরুল। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এর অংশ হিসেবে বিভিন্ন দল ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। সবার মত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতেও তিনি (খালেদা জিয়া) পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এসময় জামায়াত নিয়ে প্রশ্ন করায় নো কমেন্টস বলে সাংবাদিকদের এড়িয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 /এসটিএস/এসটি/