‘ওই নেতাকে হুঁশিয়ার করেছিলাম আপনার গায়ের কাপড় থাকবে না’

জাহাঙ্গীর কবির নানকবিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দলের এক নেতার আচরণের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শনিবার বাংলা একাডেমি মিলানায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সমালোচনা করেন।তবে তিনি ওই নেতার নাম প্রকাশ করেননি।
নানক বলেন, ওই নেতা বলেছিলেন শেখ হাসিনাকে বিমানবন্দরে সংবর্ধনা জানাতে ৯ জন লোকও যাবে না। এ কথা শুনে আমি তাকে ফোন করে সালাম দিয়ে বলেছিলাম নয়জন যাবে না ৯ লাখ যাবে তার সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? ওই নেতাকে তখন আমি এই বলে হঁশিয়ারি করেছিলাম যা বলছেন তা মনে রাখবেন। এর বিপরীত হলে আপনার গায়ের কাপড় থাকবে না।|
নাম উল্লেখ না করে ওই নেতার কড়া সমালোচনা করে নানক আরও বলেন, শেখ হাসিনার যেদিন বিদেশে থেকে দেশে ফিরে আসার কথা ছিল তার আগের দিন ওই নেতা টকশোতে এসব কথা বলেছিলেন। তখন আরেকজন আলোচক তাকে প্রশ্ন করেছিলেন জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম আত্মগোপনে থেকে লোকজন জোগাড় করছে বিমানবন্দরে যাবার জন্য। তখন সেই নেতা বলেছিলেন কেউ গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে নানক বলেন, বুলেট মিস হয়, কিন্তু গ্রেনেড মিস হয় না। গ্রেনেড হামলার সময় আমার মনে হয় শেখ হাসিনার ট্রাকের চারপাশে আল্লাহ ৪ জন ফেরেশতা দিয়ে সেদিন গ্রেনেডগুলো ফিরিয়ে দিয়েছিলেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। 

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা এস এম কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ প্রমুখ।
আরও পড়তে পারেন: জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির পাশে থাকছে না জামায়াত
/পিএইচসি/এমও/এমএসএম/