জঙ্গি হামলার প্রতিবাদে ফ্রান্স আ. লীগের বিক্ষোভ সমাবেশ


বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্রমাগত সন্ত্রাসী ও জঙ্গি হমলার প্রতিবাদে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরের ফ্রান্স আওয়ামী লীগের আহ্বানে এক বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।  সম্প্রতি অনুষ্ঠিত এই সমাবেশে  আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও ফ্রান্স জাতীয় পার্টির নেতাকর্মীরাও অংশ নেন।  ফ্রান্স আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।13692549_1415566005123981_5122273561435106478_n
‘মুক্তিযোদ্ধার বাংলায় জঙ্গিবাদের স্থান নাই’,  ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই’ —এ ধরনের বিভিন্ন স্লোগানে সমাবেশ স্থল মুখরিত ছিল। এ সময় বাংলাদেশ ও  ফ্রান্সের  জাতীয় পতাকা হাতে জঙ্গিবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ।
সমাবেশে বক্তারা বলেন, প্রিয় জন্মভূমি আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে  জঙ্গিবাদে আক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে জঙ্গিবাদ প্রতিহত করা হবে।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল বাকী। আরও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মনজুরুল ইসলাম সেলিম, সাবেক সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক, নাসির চৌধুরী, জাকির হোসেন, মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স জাতীয় পার্টির সভাপতি এ কে এম আলমগীর , সহ-সভাপতি খোকা মিয়া , বাবুল ইসলাম খাঁন ও সাধারন সম্পাদক হাবীব খান। এছড়া আরও  উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন ফারুক, সেলিম ওয়াদা সেলু, হারুনুর রশিদ, শাহীন আরমান চৌধুরী, আনোয়ার মজুমদার, সুমন বড়ুয়া, মিজানুর রহমান সরকার, কামাল হোসেন প্রমুখ।

/এসএসজেড/এমএনএইচ/