মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জঙ্গি-সন্ত্রাস, গুপ্তহত্যা, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হেলাল মোর্শেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রমুখ।
সৈয়দ আশরাফ বলেন, সব কিছু বিস্তারিত বলতে হয় না। ইশারায় কাফি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদকে সরকারের লেজুরবৃত্তি না করার আহ্বান জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী আরও বলেন, আপনারা স্বাধীন ও স্বতন্ত্র। আপনারা কেনও সরকারের লেজুরবৃত্তি করবেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, আমিও মুক্তিযোদ্ধা। আমি আমার ভাতা পাই না। আমার ভাতা কোথায় জমা হয় তাও জানি না। যদি ভাতা পেতাম তাহলে অস্বচ্ছল, পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা ভাইদের দিতে পারতাম।
আরও পড়তে পারেন: সন্তানদের বেশি বেশি সময় দিতে হবে: প্রধানমন্ত্রী
/পিএইচসি/এমএসএম/