শুক্রবার (২৯ জুলাই)দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কল্যাণপুরের জঙ্গিদের হত্যা করাতে বিএনপির নেতারা মর্মাহত হয়েছেন।তারা সন্দেহ প্রকাশ করেছিলেন এরা জঙ্গি কিনা। তাদের কেন হত্যা করা হলো! যখন সব তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে, তখন বিএনপি নেতাদের এমন সন্দেহ বাতাস দেওয়া ছাড়া আর কিছুই না।তাই, বিএনপির নেতাদের গ্রেফতার করলেই আসল রহস্য বের হবে।
সাবেক এই মন্ত্রী বলেন,বিএনপির নেতারা প্রশ্ন তুলছেন, এরা জঙ্গি কিনা। অন্যদিকে আবার তারা জঙ্গিদের সাথে নিয়েই জাতীয় ঐক্যের কথা বলছেন, যা রাজনৈতিক ভাওতাবাজি ও প্রতারণা ছাড়া আর কিছুই না।
এ সময় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে বড় কোনও অঘটন ঘটার আগেই পুলিশ অত্যন্ত দক্ষতার সাথেই জঙ্গিদের নির্মূল করেছে।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিরোধীদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দেশ যখন জঙ্গিবিরোধী কার্যক্রম নিয়ে ব্যস্ত তখন কিছু মানুষ রামপাল নিয়ে শহরের মধ্যে গণ্ডগোল পাকাতে চাইছে। রামপালকে কেন্দ্র করে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ও ঘেরাও করতে চাইছে।
কিন্তু তারা একবারের জন্যও জঙ্গিবিরোধী কোনও কর্মসূচি পালন করেননি বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের মতিউর রহমান লাল্টু, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
/এসআইএস/এবি/