তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর মিলাদে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া-তারেক-রহমানবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিবেন খালেদা জিয়া। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার বাদ মাগরিব ধানমণ্ডি ৫ নম্বর সড়কের বাসায় তারেকের শ্বশুরের ৩২তম মৃত্যুবার্ষিকীর এ মিলাদ অনুষ্ঠিত হবে। মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হবে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ আগস্ট সাবেক নৌপ্রধান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ইকবাল বান্দ বানু, দুই মেয়ে শাহিনা খান জামান ও জোবাইদা রহমানকে রেখে যান।

আরও পড়ুন: বিএনপিতে যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের তালিকা দিন: হানিফ

/এসটিএস/এমও/