রামপাল প্রকল্প নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘অবশ্যই প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু, কিন্তু বন্ধু বলে প্রতিবেশী প্রতিবাদ করব না, এমন তো হয় না। মারামারি চাই না, আমাদের আলোচনায় বসা উচিত। যুক্তি-তর্ক দিয়ে পাওনা আদায় করা উচিত। এক বন্ধুকে আরেক বন্ধুকে সাহায্য করবে এটাই বন্ধুত্ব।’
খালেদা জিয়া বলেন, ‘ভারতের সরকার গণবিরোধী কাজ করে না। তাই তারা নিজেদের দেশে এমন প্রকল্প করে না। কিন্তু একই প্রস্তাব যখন বাংলাদেশের বর্তমান সরকারকে দেওয়া হলো, তারা চোখ বন্ধ করে তা গ্রহণ করলে। চোখে দেখারও প্রয়োজন মনে করল না।’
ভারতের ফারাক্কা বাঁধের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সাধারণ নিয়মে তিস্তার পানি পাই না। অথচ এখন ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে। ফারাক্কা বাঁধ চালু হয়েছিল সাতদিনের জন্য। কিন্তু সেই যে চালু হলো আজ পর্যন্ত তা বন্ধ হলো না। এটা দুঃখজনক। এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
/এসটিএস/এমও/এমএনএইচ