মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস ছিল। ওই সময় ঈদের ছুটি থাকায় আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় রাজধানীতে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করবে বিএনপি। হজ পালন শেষে আগামী ২২ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরে এলে, সেদিন তাকে যথোপযুক্ত সংবর্ধনা দেওয়া হবে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসটিএস/এমএনএইচ/