মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘দেশে এক অস্থির অবস্থা বিরাজ করছে। দুর্নীতি, ঘুষ, খুন ও লুটপাটের উৎসব চলছে। অন্যদিকে দিনদিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ভোগ্যপণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সরকারের মদদে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডেকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। সরকার যদি এই সিন্ডেকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সরকারকে চরম মূল্য দিতে হবে।’
ফয়জুল করীম বলেন, ‘বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। অপরদিকে দেশকে ধর্মহীন করার নীল নকশা বাস্তবায়নের জন্য বিতর্কিত শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা থেকে ধর্মীয় মূল্যবোধ মুছে দেওয়ার পায়তারা করছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
/সিএ/এআরএল/
আরও পড়ুন: