স্বাধীনতার ৪৫ পর এখনও দেশে গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের দুভার্গ্য। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সে স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৫ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ।স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যেবোধ আমরা হারিয়ে ফেলছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।’
তিনি আরও বলেন, ‘৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা সরাসরি বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া উচিত। বিএনপি সব সময়ে স্বাধীনতা বিরোধীদের বিচার চায়।’
মির্জা ফখরুল বলেন, ‘একাত্ততে যেমন জাতির শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে হত্যা করা হয়েছিল আজও একই গুম-খুন হচ্ছে।’
/সিএ/এসটি/