নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ‘ওপরে ফিটফাট-ভেতরে ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বড়দিন ও নববর্ষ উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে আওয়ামী লীগ জড়িত উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) ধরলেই জঙ্গি ও সন্ত্রাস বন্ধ হবে। এই অবস্থার জন্য প্রশাসন এবং সরকার দায়ী।’
যুবদল সভাপতি অ্যালবার্ট ডি কস্তার সভাপত্বিতে অনুষ্ঠানে খিস্ট্রান সম্প্রদায়ের নেতা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
এসটিএস/এমও/ এপিএইচ/