শুক্রবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে প্রশাসনের অনুমতি চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, কাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে সরকার সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।’ যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সরকারের কাছে সমাবেশের অনুমতি প্রত্যাশা করেছেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবের একটি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানতে চেয়েছেন, ৭ জানুয়ারি বিএনপিকে কেন সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে সমাবেশ করতে দেয় ডিএমপি। বিরোধীদল জাতীয় পার্টিকে অনুমতি দেয় তারা। কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবত সমাবেশ করার অনুমতির জন্য গেলেও কেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না?’
এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন:
নাসিরনগরে হামলা: ট্রাক ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন চেয়ারম্যান আঁখি