সন্ত্রাসীদের ক্রসফায়ারে দেওয়া নিয়ে বিতর্কিত একটি বক্তব্যের কারণে সাংসদ ডা.এনামুরকে শোকজ করা হয়। আর জেলা কমিটিকে না জানিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। ওই কমিটিগুলো ভেঙে দিয়ে রাশেক রহমান সেখানে বর্ধিত সভা ও কর্মীসভা করেছিলেন।
এ বিষয়ে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। জবাব দিতে তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।’
/পিএইচসি/এএম