শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ভূখণ্ডের ১০০ বছরের ইতিহাসে দ্বিতীয় কোনও শেখ কামাল জন্মগ্রহণ করে নাই। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকার ছিলেন। তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের প্রতি ভীত হয়ে তাঁর (শেখ কামাল) মতো একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। এ জন্য যুবকদের অর্থ ও অস্ত্র তুলে দিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। কিন্তু সত্য এখন দিবালোকের মতো স্পষ্ট।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ১৯৭৫ সালের পরবর্তীতে বিকৃত ইতিহাস চর্চা করে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় শেখ কামালের মতো মানুষ আমরা তৈরি করতে পারি নাই।কিন্তু, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সঠিক ইতিহাস চর্চা হচ্ছে। যদি এ ধারা চলমান থাকে তাহলে আমরা হাজার হাজার শেখ কামাল তৈরি করতে পারবো।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর পরিবার নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা অতীতে করা হয়েছে, এখনও হচ্ছে। শেখ কামাল সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উপ-প্রচার সম্পাদক মামুনুর রশীদ শুভ্র, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।
/পিএইচসি/টিএন/