সংলাপের আগেই ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়: ওবায়দুল কাদের

 

ওবায়দুল কাদের (ফাইল ফটো)বিএনপি সংলাপের আগেই নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, যা উচিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর সেতুভবনে এক চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে তেতুলিয়া ও কালাবদর নদী, পায়রা নদী, কারখানা নদী এবং মেঘনা নদীতে ৪টি সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করা হয়।

ইসি নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ৩শ’টি আসনের গ্যারান্টি চায়, সে গ্যারান্টি না দিলে বিএনপির কাছে ইসি নিরপেক্ষ হবে না। ৩শ’ সিটের কম পেলে তারা খুশি হবে না। এমনকি কুমিল্লার নির্বাচনে জিতেও তারা কারচুপির অভিযোগ করেছে।’

এ সময় বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সহায়ক সরকারের প্রয়োজন নেই। আওয়ামী লীগ বাধ্য নয় সহায়ক সরকার দিতে।’

/পিএইসি/এসএনএইচ/