বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপি জোটের বৈঠক শনিবার

বিএনপিবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার (৩০ সেপ্টেম্বর)। এদিন বিকাল চারটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বৈঠকটি শুরু হবে।
এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও জোট সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে করণীয় বিষয়ে আলোচনা হবে। এতে বিএনপি জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।’
আরও পড়ুন: 

‘অশান্তির বীজ বপন করে শান্তির দূত হওয়া যায় কি?’