নদী বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ঢাকায় আসেন রাম মাধব। এদিন তিনি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নদী বিষয়ক দুই দিনের ওই উৎসবের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সোমবারের ওই প্রাতঃরাশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক উপস্থিত থাকবেন।
এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ছাড়াও সভাপতিমণ্ডলীর আরও কয়েক সদস্য যোগ দেবেন বলে জানা গেছে। প্রাতঃরাশের পর তারা বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন।