স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলা হয়- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
অন্যদিকে, ছাত্রদল দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এছাড়া, আগামী ১১ অক্টোবর বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা একের পর এক হাস্যকর মামলায় খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে আজ্ঞাবহ আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। খালেদা জিয়াকে নিয়ে এই অবৈধ সরকার যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশবাসী। নজর রাখছে ছাত্রদলও। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ছাত্রদল দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে সমুচিত জবাব দেবে।
২০১৫ সালের ৩ ফেব্রয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুড প্যালেস হোটেলের সামনে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কুমিল্লার আদালত।
আরও পড়ুন”
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা