বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালতের আদেশের পরপরই রাজধানীর নয়া পল্টন, শাহবাগসহ কয়েকটি এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করে নেতাকর্মীরা।
বিএনপির দফতর থেকে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ একাধিক সংগঠন মিছিল করেছে।
দুপুরে কাকরাইলে বিক্ষোভ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দক্ষিণ শাখার সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সেক্রেটারি আবুল বাশার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এতে অংশ নেন।
ছাত্রদলের দফতর থেকে জানানো হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দৈনিক বাংলার মোড় হতে ফকিরাপুল গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাহবাগে অনুষ্ঠিত আরেকটি মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট।
আরও পড়ুন:
ডিএমপির নিষেধাজ্ঞা সত্ত্বেও মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রায় বাধা না দেওয়ার নির্দেশ