উকিল নোটিশ পাঠিয়ে অর্থ পাচারের লজ্জা ঢাকা যাবে না: হাছান মাহমুদ

নোটিশউকিল নোটিশ পাঠিয়ে অর্থ পাচারের লজ্জা ঢাকা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন আপনারা। এসব নোটিশ-ফটিশ দিয়ে কোনও কাজ হবে না। যেই পরিমাণ অর্থ পাচার করেছেন তা ঢাকতে পারবেন না। নোটিশ যদি প্রত্যাহার না করা হয় আপনাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
সৌদিতে বিনিয়োগের খবর বিশ্ব মিডিয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদিতে জিয়া পরিবারের বিনিয়োগের খবর বিশ্ব মিডিয়ায় এসেছে। এদেশের কোনও মিডিয়া করেনি। ১১ জন যুবরাজ গ্রেফতার হয়েছে। তার মধ্যে দুইজন স্বীকার করেছে জিয়া পরিবারের সঙ্গে ব্যবসায় জড়িত থাকার কথা। প্রধানমন্ত্রী তো নিজে থেকে বলেন নাই। আন্তর্জাতিক মিডিয়ার খবরের ভিত্তিতে বলেছেন।’
তারেক রহমানের লন্ডনে অবস্থান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘৩ মাস পর পর সৌদির ব্যবসা থেকে যে মুনাফা পায় তা দিয়ে তারেক রহমান লন্ডনে একা একা বিলাসিতা করছেন। খালেদা জিয়া সেখানে গিয়ে ৩ মাস থেকে এসেছেন পাচার করা সম্পদ সহি-সালামতে রাখার জন্য।