আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৬ জানুয়ারি

আওয়ামী লীগআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আাগামী ৬ জানুয়ারি (শনিবার)। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক সফর, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। দলটির সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ জানুয়ারি দলটির সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিকাল তিনটায় সভা অনুষ্ঠিত হবে।