বিএনপির নির্বাহী কমিটির বৈঠক বসুন্ধরা কনভেনশন হলে

বিএনপিবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় শুরু হয়ে বৈঠকটি বিকাল পাঁচটায় শেষ হবে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আমাদের দলের গঠনতন্ত্রের বিধান বলে খালেদা জিয়ার সম্মতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সভা ডেকেছেন। ইতোমধ্যে নির্বাহী কমিটির সবাইকে বৈঠকের নোটিশ দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ‘রাজদর্শন হলে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।
আরও পড়ুন: 
খালেদা জিয়াকে কারাদণ্ড দিলে সরকারের পতন হবে: গয়েশ্বর