হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করতে আজ সোমবার সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং মেম্বার শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক রাত সোয়া ১০টায় শেষ হয়।
দিদার জানান, সোমবার বিকালে হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার শরীফ জিয়ারত শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।