সোমবার সকাল সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘এক জন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘এক বছর আগে নির্বাচনি প্রচারণার কোনও সুযোগ নেই। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এখনও সমানভাবে সবার জন্য পরিস্থিতি তৈরি হয়নি। এই নির্বাচনি প্রচারণার কোনও অর্থ নেই।’
এ সময় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
খালেদা জিয়া সিলেট যাচ্ছেন আজ