হজরত শাহজালাল ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে নগরীর সার্কিট হাউস থেকে ঢাকার পথে রওনা দেন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ঢাকা থেকে আসা দলের নেতাকর্মীরাও রওনা হন।
এর আগে, রাত ৮টায় হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে আসেন খালেদা জিয়া। সেখানে সোয়া ৮টায় তিনি সিলেট বিভাগের চার জেলার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে মাজার জিয়ারত করে দলের চেয়ারপারসন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি সেখানে সবার কুশল জানতে চান।’
সোমবার সকাল সোয়া ৯টায় সড়কপথে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করছিলেন খালেদা জিয়া।