লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে সা‌বেক ছাত্রদল নেতাকর্মী‌দের বি‌ক্ষোভ

লন্ডনে ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের বিক্ষোভযুক্তরাজ্যে বসবাসরত ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা লন্ডনে বাংল‌া‌দেশ দূতাবাসের সাম‌নে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে। স্থানীয় সময় সোমবার বি‌কালে খালেদা জিয়ার গা‌ড়িবহ‌রে হামলা ও মামলা দি‌য়ে হয়রানি ব‌ন্ধের দাবিতে আয়োজিত এ বি‌ক্ষো‌ভে ক‌য়েকশ’ সাবেক নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের বিক্ষোভসাবেক ছাত্রনেতা শরিফুজ্জামান চৌধুরী তপনের সভাপ‌তি‌ত্বে এবং দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ ও তাহির রায়হানের প‌রিচালনায় সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিক, এম লুৎফুর রহমান, কয়সর আহমেদ, সাবেক ছাত্রনেতা আক্তার হো‌সেন, ‌নাসিম আহমেদ চৌধুরী, আ‌তিক চৌধুরী পাপপু , তাজ উদ্দিন, ওদুদ আলম, এমদাদ হুসেন টিপু, মুরাদ আহমেদ, সৈয়দ শাকেরুজ্জামান, তোফায়েল বাসিত তপু, নুরুল ইসলাম, তপু শেখ, সুজাত আহমেদ, তারেক রানা, ব্যারিস্টার গোলাম জাকারিয়া, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, বিবাস চন্দ্র সাহা, জাহিদ আহমেদ, মানিক মিয়া, শফিকুল ইসলাম রিবলু, মাহবুবুল আলম লাহিন, মোহাম্মদ মুনিম এমাম, নাজমুল হুসেন জাহিদ, তানবীর এম আহমেদ, নজরুল খান, আহবাব হুসেন খান বাপ্পি, আব্দুল গাফ্ফার গুটলু, সৈয়দ লায়েক মোস্তফা প্রমুখ।