‘সোহেল গ্রেফতার হননি, ভালো আছেন’

হাবিবুন নবী খান সোহেল (ফাইল ছবি)বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল গ্রেফতার হননি, তিনি ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘সোহেলের পরিবার থেকে খবর পেয়েছি তিনি গ্রেফতার হননি। তাকে পাওয়া গেছে। তিনি ভালো আছেন।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দলের মহড়াকে কেন্দ্র করে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রিজভী দাবি করেছিলেন, হাবিব উন নবী খান সোহেল সিলেট থেকে ফেরার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন তিনি বলেন, ‘সিলেট থেকে ফেরার পর সোহেল কোথায় আছেন আমরা জানি না। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় এক হাজার ১০০'র বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।'