আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
দলের কেন্দ্রীয় নেতারা ও দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা এই সভায় বক্তব্য রাখবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভা সফল করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাসস