বি. চৌধুরী সুস্থ, ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন

 



ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী রবিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১টায় চেকআপ শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।


সোমবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানিয়েছেন।
গত ১৫ মার্চ মধ্যরাতে বি. চৌধুরীর মাইল্ড স্ট্রোক হয়। ২৪ মার্চ চেকআপের জন্য ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে যান তিনি।
বি. চৌধুরীর ছোট মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বামরুনগ্রাড হাসপাতালে তার বাবার চেকআপ শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
বি. চৌধুরী তার সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।