তালুকদার খালেক বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়ন দিয়েছে। এ জন্য আইনি কারণে তাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। দু‘একদিনের মধ্যে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলেও তিনি জানান।
কিছুটা আবেগপ্রবণ হয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক বলেন, ‘আমি যখন যেখানেই থাকি, আওয়ামী লীগের নীতি ও আদর্শ নিয়ে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে পথ চলতে চাই। আমি সবার কাছে দোয়া চাই যেন নির্বাচনে কামিয়াব হতে পারি।’
আগামী ১৬ মে অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তালুকদার আবদুল খালেককে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী কোনও নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে নির্বাচন করতে চাইলে বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে।