ওবায়দুল কাদের আরও বলেন, ‘একজন নেতার বুঝে শুনে কথা বলা উচিত। এধরনের বক্তব্য গোটা পার্টিকে প্রশ্নের সম্মুখীন করে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচনের বছর সংযত আচরণ করতে হবে। মাইক পেলেই যা খুশি তা বলা যাবে না।’
আদমজী জুট মিল শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘২০০১ সালে মাথাব্যাথার চিকিৎসায় মাথা কেটে ফেলার মতো কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার। শ্রমিকের রুটি রুজির ওপর আঘাত হানা হয়েছে। এই শ্রমিকদের অনেক দুঃখ-দুর্দশা। আমি জানি এবং আমার নেত্রীও জানেন। আপনাদের জন্য একটি পরিকল্পনা আছে সরকারের। আমাদের নেত্রী শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।'
আরও পড়ুন- ভারত বা আমেরিকান দূতাবাসে গিয়ে কারও বিরুদ্ধে নালিশ করিনি: ওবায়দুল কাদের