দলটির সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যৌথসভায় ডাকা হয়েছে। এ ছাড়া বৈঠকে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নতুন কর্মসূচি, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন এবং দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভায় যোগ দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, মেজর (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমান উল্লাহ আমান, ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার হায়দার আলী, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাইয়াজ শুভ প্রমুখ।