খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রবিবার বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আগামী রবিবার (১০ জুন) দেশের সব জেলা ও মহানগরে এবং ঢাকা মহানগরীর থানায়-থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ জুন) রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে নিপীড়নের যে নতুন অস্ত্র ব্যবহারের মাধ্যমে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হচ্ছে, এর ধিক্কার জানাই। অবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সরকারকে সব অমানবিক অবিচারের জন্য দায়ী থাকতে হবে।
অারও পড়ুন:
৫ জুন মাথা ঘুরে পড়ে যান খালেদা জিয়া’