স্বেচ্ছাসেবক দলের ১০ ইউনিটের কমিটি ঘোষণা

স্বেচ্ছাসেবক দলসারাদেশের ১০টি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ। ঘোষিত আংশিক কমিটিগুলো আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠটির পক্ষ থেকে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে।

 স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এসব কমিটি অনুমোধন দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজমিনুল ইসলাম তানু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপস, ভোলা জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ,সাধারণ সম্পাদক  খন্দকার আল আমিন, বরগুনা জেলা সভাপতি আমিনুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান লিটন, খাগড়াছড়ি জেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর, রাঙামাটি জেলা সভাপতি  জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক  মাহবুবুর রহমান, পাবনা জেলা সভাপতি  আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক  মোহাম্মদ মাসুদ রানা, রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ নুসরাত এলাহী রিজভী, সাধারণ সম্পাদক ওয়ালি উজ জামান পরাগ, রাজশাহী মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, চুয়াডাঙ্গা জেলা  সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এম. এ  তালহা,  বগুড়া জেলা  সভাপতি মেহেদী হাসান হিমু, সাধারণ সম্পাদক  সাহাবুল আলম পিপলু।