নয়াপল্টনে বিএনপির জনসভা চলছেবিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভা চলছে। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে এই জনসভা হচ্ছে। শনিবার (১ সেপ্টেম্বর) বেলা আড়াই টায় বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক কোরআন তেলওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। জনসভার সঞ্চালনা করছেন, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহপ্রচার সম্পাদক আমিরুজ্জামান খান আলিম।
নয়াপল্টনে বিএনপির জনসভা চলছেজনভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন– দলটি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে‘মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার কর' শীর্ষক ব্যানারে জনসভা চলছে।
নয়াপল্টনে বিএনপির জনসভা চলছেজনসভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ভরে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।