মোহাম্মদ নাসিম জানান, এই কর্মী সম্মেলন থেকে ১৪ দলের আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করা হবে। সম্মেলনে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৪ দলের এই কর্মসূচি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচির একটি আশঙ্কা ছিল। বিএনপি এই দিন সমাবেশ করতে চেয়েছিল। তবে বিএনপিকে আগামীকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সরকারবিরোধী জোট নেতাদের সমালোচনায় মুখর থাকবে ১৪ দল