জানা গেছে, বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর অব. মান্নান, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে বিএনপিপন্থী ড. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত রয়েছেন।
চলমান জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে আজকের বৈঠকে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকের বিষয়ে মিড়িয়ার সঙ্গে কথা বলার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।