খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘মুফতি হান্নান আদালতে বলে গেছেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এরপর তাকে তাড়াহুড়ো করে ফাঁসি দেওয়া হয়েছে। যেন সে আর এ বিষয়ে কথা বলতে না পারে। এটা অত্যন্ত জঘন্যতম কাজ।’
বিএনপিকে নিয়ে সরকার ষড়য্ন্ত্র করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সব ষড়যন্ত্র আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ের পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর যে কেউ ধারণা করতে পারেন মামলায় রায় কী হতে পারে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।