মঙ্গলবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর শাখার আওয়ামী যুবলীগের উদ্যোগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গীরা একসময় বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল। পুলিশ তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ, সক্ষমতায় বলিয়ান। আমাদের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী তৎপর। যত ষড়যন্ত্র হোক, যত নীল নকশাই হোক না কেন তা কঠোরভাবে দমন করা করবে।’
ঢাকা মহানগর উত্তর শাখার যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এতে আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় প্রমুখ।