সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বক্তব্য দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘২১ আগস্টের হামলার মূল পরিকল্পনা হয়েছিল হাওয়া ভবন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অফিস ও আবদুস সালাম পিন্টুর বাসায়। এখান থেকেই জঙ্গিদের হামলার ব্যাপারে সরকারি সহায়তার সব নিশ্চয়তাগুলো দেওয়া হয়।
মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু কিছু আপত্তি আছে। সেটা হলো, হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি চাই।’
ব্যারিস্টার শাহ আলী ফারহাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির প্রমুখ। বক্তব্য শেষে রুদ্ধদ্বার কক্ষে কূটনীতিকরা মতবিনিময় করেন।