খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

বিএনপি মিছিলবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ করা হয় মিছিলে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
বিএনপির দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শিশু পার্ক পর্যন্ত গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।