কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে দুই নেতার বৈঠকের কথা জানান। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব এসেছিলেন। বৈঠকের বিষয়ে বুধবার দুপুর ১২ টায় আমাদের পার্টির অফিসে সংবাদ সম্মেলন করে জানাবেন কাদের সিদ্দিকী।’
বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক সূত্র জানায়, কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন। এরআগে তিনি গত সপ্তাহে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফ্রন্টের সাত দফার কিছু-কিছু দফায় তার সমর্থন আছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।