আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও দফতর সম্পাদক আবদুস ছোবহান গোলাপ বারিধারার এরশাদের প্রেসিডেন্ট পার্কে চিঠিটি পৌঁছে দেন।
এরআগে, বুধবার দুপুরে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে।
এই প্রসঙ্গে এরশাদের ডিপিএস টু খন্দকার দেলোয়ার জালালী জানান, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাতীয় পার্টির ২০ জন অংশ নেবেন।