সংলাপে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আরও ৫ নেতা



আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের আরও ৫ নেতা যুক্ত হচ্ছেন। এর আগে, এই সংলাপে ১৬ জন সদস্য যাওয়ার কথা থাকলেও এখন ঐক্যফ্রন্টের ২১ জন নেতা গণভবনে যাবেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, আওম সফিক উল্লাহ, মোতাব্বের খান।’