রবিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ছোট পরিসরে ঐক্যফ্রন্টের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তবে সময় বেশি নেওয়া ঠিক হবে না। ৭ তারিখের পর সংলাপ হবে কিনা তা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জনসভা করতে তো কারও কোনও বাধা নেই। তবে সংলাপ এবং আন্দোলন একসঙ্গে চলতে পারে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপ হওয়াটাই রাজনীতিতে একটি ইতিবাচক অগ্রগতি।’