রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বি. চৌধুরী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদরাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা (বি. চৌধুরী) চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করার জন্য বুধবারের (৭ নভেম্বর) মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতি বরাবর আজই (মঙ্গলবার) চিঠি দেওয়া হবে। এছাড়া, নির্বাচন কমিশনের সঙ্গে শুক্রবারের (৯ নভেম্বর) মধ্যে সংলাপ চেয়ে আজকে চিঠি পৌঁছে দেওয়া হবে।