ইসির সাক্ষাৎ চায় বিকল্পধারা

প্রধান নির্বাচন কমিশনারকে বিকল্পধারার চিঠিনির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায় সাবেক রাষ্ট্রপতি ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। নির্বাচন কমিশনে নিবন্ধিত এ রাজনৈতিক দলটি আগামী শুক্রবারের (৯ নভেম্বর) মধ্যে সংলাপের সময় চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশ করে মঙ্গলবার (৬ নভেম্বর) চিঠি পাঠিয়েছে।

বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হয়েছে।