বুধবার সংলাপে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ নেতা

সংলাপপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবার সংলাপে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এবার সংলাপে অংশ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন নেতা।  বুধবার (৭ নভেম্বর) গণভবনে সকাল ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার রাতে ড.  কামাল ‌হো‌সেনের চেম্বার মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়।

কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্য নেতারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক  আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

প্রসঙ্গত, এরআগে গত ১ নভেম্বর  ড. কামাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে।